আজ হিরোইন-কোকেন এর মতো একটা ড্রাগ আমাদের ইয়ং জেনারেশন কে Dehumanize বা মনুষ্যোচিত বৈশিষ্ট্য থেকে ভ্রষ্ট করে ফেলছে। এই ড্রাগ হাই স্পিড ইন্টারনেটের মাধ্যমে পুশ হচ্ছে ব্রেইনে। Physically, Psychologically, Morally সব দিক থেকে ধ্বংস করে ফেলছে আমাদের ভাই-বোনদেরকে। অথচ সামাজিক, পারিবারিক বা দেশীয় পর্যায়ে এর ক্ষতিকর দিক নিয়ে কথা বলা আমাদের দেশে একটা ট্যাবু।
এই ড্রাগটি হচ্ছে পর্নোগ্রাফি। আমাদের এর হরিবল ইফেক্ট নিয়ে কথা বলা উচিত। আপনি হয়তো বলতে পারেন, আমি একা একা দেখছি কারো ক্ষতি তো করছিনা। মজার ব্যাপার হচ্ছে অন্য ড্রাগ উজারস একই কোটা বলে। তাদের কাছে It's not a big Deal. কিন্তু নিজের ক্ষতির চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে।
পর্নোগ্রাফি আমাদের ব্রেইন ডেমেজ করে। যখন কেউ পর্ন দেখে তখন তার ব্রেইনে ডোপামিন নামক হরমোনের বন্যা বয়ে যায়। হিরোইন-কোকেন এর ক্ষেত্রেও ব্যাপারটা এমন হয়, যদিও এক একটা দেখতে বা এর টেস্ট এক এক রকম। এই হরমোন বার বার ফিরিয়ে আনে পর্নের দিকে। আর আপনি দেখতে চান আগের থেকে ভিন্ন কিছু।
আপনার এই বারবার ফিরে আসা থেকেই আপনি বুঝতে পারেন যে আপনি এডিক্টেড। আর এই এডিকশন আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। আপনি প্রোডাক্টিভ কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলেন, ফ্যামিলি মেম্বারদের সাথে বাজে ব্যবহার করেন, মেয়েদের অবজেক্ট মনে করেন, আস্তে আস্তে প্রতিটা ভালোবাসার মানুষই আপনার থেকে দূরে সরে যেতে থাকে।
এডিকশন মানে না আপনি কে,
না মানে আপনার বয়স,
না ভাবে আপনার ভবিষ্যৎ নিয়ে...
ইটা শুধু সন্তুষ্ট হতে চায় .......
তবে কখনো হয়না।।।
--fightagainstd.org

No comments:
Post a Comment