Surfe.be

Surfe.be - passive income

Wednesday, July 31, 2019

Lost Modesty

আমরা আজ এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে Modesty শব্দটাই যেন হারিয়ে গেছে। রাস্তার পাশের বিলবোর্ড থেকে শুরু করে এডভার্টাইসমেন্ট, মুভি, টিভি সব জায়গায় যৌনতার ছড়াছড়ি।

আমরা আমাদের আশেপাশেই যদি একটু খেয়াল করি দেখতেই পাবো আমাদেব মানসিক চিন্তা ভাবনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

পশ্চিমাদের কাছে সৌন্দর্য একটা প্রতিভা। যা দেখানোর বা এক্সপোজ করার জিনিস। সবাইকে দেখানোর মধ্যেই এর সার্থকতা। এই মানসিকতার সর্বশেষ ফর্ম হচ্ছে প্রস্টিটিউশন।

বলতেও খারাপ লাগে যে আমাদের দেশেও এখন স্কুল, কলেজের ছাত্রীদের কাছে এটা এখন পশ্চিমাদের মতো আধুনিক ফ্যাশন হয়ে গেছে। আর আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে কোনো মেয়ে যদি ফ্রি মাইন্ডেড না হয় তাহলে তাকে ভিন গ্রহের প্রাণী মনে করি। মাঝে মাঝে তো নিজের স্ত্রীকে নিয়েও বন্ধুদের সাথে গল্পে মেতে উঠি। কি ধরণের কথা হতে পারে তা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না। অনেকে নিজের বোনকে নিয়েও অলীক চিন্তা করে থাকি।

কোথায় আছি আমরা?
কি করছি?
কেমন পৃথিবীতে বাস করছি?

আমরা ব্যাপারগুলোকে খুব সাধারণ মনে করি। অনেকে ভাবি যা হচ্ছে হোক, আমি তো করছি না।
ভেবে দেখেছেন কি কেন এইসব হচ্ছে?

পর্ন নামক যে ড্রাগের কথা বলছি সেটাই এর জন্য দায়ী। অনেকে বলবেন কিভাবে? বলছি কিভাবে, আমাদের দেশে অতি আধুনিকতা ব্যাপারটা কিন্তু আগে ছিল না। গত কয়েক বছর ইন্টারনেট সহজ হয়ে যাওয়ার পরে আমরা আধুনিক হওয়া শিখে গেছি। চিন্তা করে দেখেন কেন?

এছাড়াও পর্নোগ্রাফি নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ফেলেছে এবং আরো করবে। নারীদের অবজেক্ট মনে করতে শিখায়। যার ফল আমি যা যা বললাম এর থেকেও খারাপ কিছু হচ্ছে দিন দিন।

বন্ধুর বা নিজের মোবাইল এ দেখা কোনো আকর্ষণীয় মেয়ের ছবি, বিলবোর্ড বা কোনো এডভার্টাইসমেন্ট পর্ন এর ট্রিগার হিসেবে কাজ করতে পারে। তাই পর্ন এর সাথে এসব ট্রিগারগুলোকেও দূরে রাখার ব্যাবস্থা নিতে হবে। তা না হলে নির্জনতার যে কোনো মুহূর্তে আটকা পড়তে পারেন পর্ন এর ফাঁদে।

_____ fightagainstd.org

Friday, July 26, 2019

একটি নতুন ড্রাগকে রুখবার যাত্রা



আজ হিরোইন-কোকেন এর মতো একটা ড্রাগ আমাদের ইয়ং জেনারেশন কে Dehumanize বা মনুষ্যোচিত বৈশিষ্ট্য থেকে ভ্রষ্ট করে ফেলছে। এই ড্রাগ হাই স্পিড ইন্টারনেটের মাধ্যমে পুশ হচ্ছে ব্রেইনে। Physically, Psychologically, Morally সব দিক থেকে ধ্বংস করে ফেলছে আমাদের ভাই-বোনদেরকে। অথচ সামাজিক, পারিবারিক বা দেশীয় পর্যায়ে এর ক্ষতিকর দিক নিয়ে কথা বলা আমাদের দেশে একটা ট্যাবু।

এই ড্রাগটি হচ্ছে পর্নোগ্রাফি। আমাদের এর হরিবল ইফেক্ট নিয়ে কথা বলা উচিত। আপনি হয়তো বলতে পারেন, আমি একা একা দেখছি কারো ক্ষতি তো করছিনা। মজার ব্যাপার হচ্ছে অন্য ড্রাগ উজারস একই কোটা বলে। তাদের কাছে It's not a big Deal. কিন্তু নিজের ক্ষতির চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে।

পর্নোগ্রাফি আমাদের ব্রেইন ডেমেজ করে। যখন কেউ পর্ন দেখে তখন তার ব্রেইনে ডোপামিন নামক হরমোনের বন্যা বয়ে যায়। হিরোইন-কোকেন এর ক্ষেত্রেও ব্যাপারটা এমন হয়, যদিও এক একটা দেখতে বা এর টেস্ট এক এক রকম। এই হরমোন বার বার ফিরিয়ে আনে পর্নের দিকে। আর আপনি দেখতে চান আগের থেকে ভিন্ন কিছু।

আপনার এই বারবার ফিরে আসা থেকেই আপনি বুঝতে পারেন যে আপনি এডিক্টেড। আর এই এডিকশন আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। আপনি প্রোডাক্টিভ কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলেন, ফ্যামিলি মেম্বারদের সাথে বাজে ব্যবহার করেন, মেয়েদের অবজেক্ট মনে করেন, আস্তে আস্তে প্রতিটা ভালোবাসার মানুষই আপনার থেকে দূরে সরে যেতে থাকে।


এডিকশন মানে না আপনি কে,
না মানে আপনার বয়স,
না ভাবে আপনার ভবিষ্যৎ নিয়ে...
ইটা শুধু সন্তুষ্ট হতে চায় .......
তবে কখনো হয়না।।।

--fightagainstd.org

Tuesday, July 23, 2019

দীর্ঘদিন সফলতার সাথে কাজ করে যাচ্ছে Lostmodesty .
সমাজের যে ক্ষতি নিয়ে কেউ কথা বলে না বা বলতে চায় না, যা সমাজ, জাতি, মানুষ, যুবক, কিশোর এক কোথায় সবারই ক্ষতি করে যাচ্ছে।

পর্ন নামক এক অসুস্থতা যা আমাদেরকে ঘিরে ফেলেছে মাকড়সার জালের মতো..

আমরা Lostmodesty এর সাথে একমত হয়ে কাজ শুরু করতে যাচ্ছি আমাদের সাভার এলাকায়।

__Lostmodesty supporting group Savar

Till we are ignoring all kind of  things related with porn.
--Lostmodesty supporting group Savar
যে জীবন ছিল ঘাসফুল আর মাতৃসম রুপালি জলের ঘ্রাণ নেয়ার, ফাগুনের অনন্ত নক্ষত্রবীথির নিচে দাঁড়িয়ে তারা গোনার, ফড়িং আর প্রজাপতির পেছনে দৌড়ে বেড়ানোর, যে জীবন ছিল আলিফ লায়লা আর সিন্দাবাদের, যে জীবন ছিল ফাঁদ পেতে শালিক ধরার, পুকুরে বড়শি ফেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার, যে জীবন ছিল রূপকথার খেলাঘরে হারিয়ে যাবার, সেই জীবনে ভর করল অনেক জটিলতা, অস্থিরতা। অনাবিষ্কৃত আকাঙ্ক্ষাগুলো একে একে আবিষ্কৃত হলো, সেই আকাঙ্ক্ষাগুলো বিকৃত উপায়ে পূরণ করে দিতে এগিয়ে এল প্রযুক্তি। আমরা ভাঙতে থাকলাম। আমরা হারিয়ে গেলাম ভুল স্রোতে। এক আকাশ শ্রাবণের সঙ্গে আজীবন সখ্যতা হলো আমাদের। আমরা নষ্ট হলাম।

-- Lostmodesty